পাহাড় চূড়ায়

পাহাড় চূড়ায় সুনীল গঙ্গোপাধ্যায় অনেকদিন থেকেই আমার একটা পাহাড় কেনার শখ।কিন্তু পাহাড় কে বিক্রি করে তা জানি না।যদি তার দেখা পেতাম,দামের জন্য আটকাতো না।আমার নিজস্ব একটা নদী আছে,সেটা দিয়ে দিতাম পাহাড়টার বদলে। কে না জানে, পাহাড়ের চেয়ে নদীর দামই বেশী।পাহাড় স্থানু, নদী বহমান।তবু আমি নদীর বদলে পাহাড়টাইকিনতাম।কারণ, আমি ঠকতে চাই। নদীটাও অবশ্য কিনেছিলামি একটা দ্বীপের বদলে।ছেলেবেলায় আমার বেশ ছোট্টোখাট্টো,ছিমছাম একটা দ্বীপ ছিল।সেখানে অসংখ্য প্রজাপতি।শৈশবে দ্বীপটি ছিল আমার বড় প্রিয়।আমার যৌবনে দ্বীপটি আমারকাছে মাপে ছোট লাগলো। প্রবহমান ছিপছিপে তন্বী নদীটি বেশ পছন্দ হল আমার।বন্ধুরা বললো, ঐটুকুএকটা দ্বীপের বিনিময়ে এতবড়একটা নদী পেয়েছিস?খুব জিতেছিস তো মাইরি!তখন জয়ের আনন্দে আমি বিহ্বল হতাম।তখন সত্যিই আমি ভালবাসতাম নদীটিকে।নদী আমার অনেক প্রশ্নের উত্তর দিত।যেমন, বলো তো, আজসন্ধেবেলা বৃষ্টি হবে কিনা?সে বলতো, আজ এখানে দক্ষিণ গরম হাওয়া।শুধু একটি ছোট্ট দ্বীপে বৃষ্টি,সে কী প্রবল বৃষ্টি, যেন একটা উৎসব!আমি সেই দ্বীপে আর যেতে পারি না,সে জানতো! সবাই জানে।শৈশবে আর ফেরা যায় না। এখন আমি একটা পাহাড় কিনতে চাই।সেই পাহাড়ের পায়ের কাছে থাকবে গহন অরণ্য, আমি সেই অরণ্য পার হয়ে যাব, তারপর শুধু রুক্ষ কঠিন পাহাড়। একেবারে চূড়ায়, মাথার খুব কাছে আকাশ, নিচে বিপুলা পৃথিবী, চরাচরে তীব্র নির্জনতা।আমার কষ্ঠস্বর সেখানে কেউ শুনতে পাবে না।আমি ঈশ্বর মানি না,  তিনি আমার মাথার কাছে ঝুঁকে দাঁড়াবেন না।আমি শুধু দশ দিককে উদ্দেশ্য করে বলবো,প্রত্যেক মানুষই অহঙ্কারী, এখানে আমি একা-এখানে আমার কোন অহঙ্কার নেই।এখানে জয়ী হবার বদলে ক্ষমা চাইতে ভালো লাগে।হে দশ দিক, আমি কোন দোষ করিনি। আমাকে ক্ষমা করো। Back to Poem Room Back to Literary Art Visual Realm Photography (Single) Photography (Series) AI Gallery 3D Gallery Painting Gallery Literary Realm Essay Room Travelogue Room Poem Room Music Room About Contacts Visual Realm Photography (Single) Photography (Series) AI Gallery 3D Gallery Painting Gallery Literary Realm Essay Room Travelogue Room Poem Room Music Room About Contacts Website developed and maintained by: SP Mukherji +91 87774 57531 ©2026 spmukherji@gmail.com ©2026 Edit Template

সুতো

সুতো এস পি জীবন যেন কাপড় সুতোরপথ চলা যে তারই ভেতর ।কিছু সুতো ভীষণ ভালোকিছু হয় বেজায় কালো ।আবার কিছু যায় যে ছিঁড়েহারায় তারা সুতোর ভীড়ে ।বুনোট সুতোর নানা কাজেজীবন সাজে নানান সাজে ।সুতোর রঙে জীবন রাঙ্গে রঙ উঠলে জীবন ভাঙ্গে ।সুতোর বাঁধন সব যদি যায় রয়ে নক্সীকাঁথা থাকে মনের মতো হয়ে ।। Back to Poem Room Back to Literary Art Visual Realm Photography (Single) Photography (Series) AI Gallery 3D Gallery Painting Gallery Literary Realm Essay Room Travelogue Room Poem Room Music Room About Contacts Visual Realm Photography (Single) Photography (Series) AI Gallery 3D Gallery Painting Gallery Literary Realm Essay Room Travelogue Room Poem Room Music Room About Contacts Your Voice Matters | Facebook Whatsapp Envelope Website developed and maintained by: SP Mukherji +91 87774 57531 ©2026 spmukherji@gmail.com ©2026 Edit Template

Alone by the gorge

Alone by the Gorge S P On this lonely eve, by the gorge’s edge I stand,Alone upon the verge, where silence reigns,Gazing at mountains, distant and vast,Recalling love that couldn’t last. Lonely whispers of love in the evening air,Lost in thoughts of love and bittersweet kiss,Heavy sighs escape my lips, laden with past,The blue mountains hum me a mournful chant. Beneath the fading day’s soft gentle light,In this moment of silence and serene solitude,Amidst the echoes of a distant bygone love,I stand here, longing to be where I truly belong. Back to Poem Room Back to Literary Realm Visual Realm Photography (Single) Photography (Series) AI Gallery 3D Gallery Painting Gallery Literary Realm Essay Room Travelogue Room Poem Room Music Room About Contacts Visual Realm Photography (Single) Photography (Series) AI Gallery 3D Gallery Painting Gallery Literary Realm Essay Room Travelogue Room Poem Room Music Room About Contacts Website developed and maintained by: SP Mukherji +91 87774 57531 ©2026 spmukherji@gmail.com ©2026 Edit Template

ডিসেম্বরের গান

ডিসেম্বরের গান এস পি ডিসেম্বরের গান শুনলাম সেদিন ।ডিসেম্বরের সঙ্গে জড়ানো একটা দুঃখের সুর যেন লেগে থাকে প্রতি বছর ।শেষ হয়ে যাওয়ার বিদায়-বাণী,বিরহের হিমেল পরশ,বিষণ্ণ করে তোলে মন –প্রতিদিন, পুরো মাস । পাওয়া যা গেলো না, তার অপেক্ষা আরো একটা বছর।জন্মদিনের মতো অগামীকে বরণে আড়ম্বরবুঝি বা না পাওয়ার জন্ত্রণা ভোলার আছিলা। ডিসেম্বরে, গত শত ভালোর মাঝেও উঁকি দিয়ে ওঠে ব্যথা মাখা কাঁটা ।ডিসেম্বরেই মনে পড়ে যায় কতো বন্ধুর চলে যাওয়া,কতো ভালবাসার শেষ দেখা,কতো শতো স্বপ্নের মৃত্যু,প্রিয় শহর ছেড়ে দূর পথে পাড়ি ।গলা বোজা গান,শিশীরে ভেজা চোখ,কুয়াশায় আবছায়া মুখসব যেন সাক্ষী এই ডিসেম্বর। না মেলা হিসাবের খাতাঝেড়ে পুঁছে দেখা বার বার,ধুলো মাখা স্মৃতির ফেলে আসা পৃষ্ঠা,রক্তাক্ত বুকে বোলানো সময়ের প্রলেপ।পুরানো যা, তা না পাওয়া ভুলে নতুনের গানে ফের গলা সাধা,নতুন আশায় বুখ বাঁধা ।আবারও, আগামী ডিসেম্বর অবধি অপেক্ষা, চোখ বেঁধে আলেয়ার পিছে ধাওয়া ।তারপর? তারপর আবার, আবারবাতাসে ডিসেম্বরের গান। জীবন যে আবহমান ।। Back to Poem Room Back to Literary Room Visual Realm Photography (Single) Photography (Series) AI Gallery 3D Gallery Painting Gallery Literary Realm Essay Room Travelogue Room Poem Room Music Room About Contacts Visual Realm Photography (Single) Photography (Series) AI Gallery 3D Gallery Painting Gallery Literary Realm Essay Room Travelogue Room Poem Room Music Room About Contacts Website developed and maintained by: SP Mukherji +91 87774 57531 ©2026 spmukherji@gmail.com ©2026 Edit Template

অতীতে পাড়ি

অতীতে পাড়ি এস পি গত রাতে গিয়ে দাঁড়ালাম সাগরপারে,অন্ধকারের চাদরে মোড়া এক নিঃসঙ্গ আমি।অবিরাম ঢেউরা ফিসফিসিয়ে বলে গেলোভুলে যাওয়া কিছু অপূর্ণ গোপন কথা।দূরে ভেসে চলা নৌকার ক্ষীণ আলো,লিখে দিয়ে গেল সাহসী যাত্রার রঙ্গীন কাব্য। নরম বাতস আলতো ছুঁয়ে গেল গাল,প্রিয়জনের কোমল স্নিগ্ধ স্পর্শ তাতে।তারাভরা আকাশ যেন ইসারায় বলে উঠল—“এই মুহূর্তটিকে ধরো আঁকড়ে,রাত্রির গভীরতায় সুর বাঁধো ভালবাসার।”সে মুহূর্তে যেন থমকে গেল সময় প্রবাহ,অতীতের রহস্য খুলে দিল তার দুয়ার ।আমি সময়ের লাগাম হাতে চল্লাম ছুটে যুগ পেরিয়ে, শতাব্দী ছাড়িয়ে কোন হাজার বছর অতীতের কোলে। এখানে নেই চেনা মুখ, নেই কোনো জানা নাম,নেই কোনো বন্ধনের শিকল, শুধুই মুক্তির পরিসর।এখানে মাটির টানে নেই আত্মীয়তার ভার।নেই বিষয়-আশয় দ্বন্দ্ব হিংসার পীড়াপীড়িঅখণ্ড শান্তির প্রলেপে পিছুহটা যত পিছুটান। কিছু পরে হায়, স্মৃতি ফিরে আসে সময়ের সেতু বেয়ে।আর অতীত নিংড়ানো সুরেআমাকে ফিরিয়ে দেয় আমার বর্তমান । । Back to Poem Room Back to Literary Art Visual Realm Photography (Single) Photography (Series) AI Gallery 3D Gallery Painting Gallery Literary Realm Essay Room Travelogue Room Poem Room Music Room About Contacts Visual Realm Photography (Single) Photography (Series) AI Gallery 3D Gallery Painting Gallery Literary Realm Essay Room Travelogue Room Poem Room Music Room About Contacts Website developed and maintained by: SP Mukherji +91 87774 57531 ©2026 spmukherji@gmail.com ©2026 Edit Template