সুতো
এস পি
জীবন যেন কাপড় সুতোর
পথ চলা যে তারই ভেতর ।
কিছু সুতো ভীষণ ভালো
কিছু হয় বেজায় কালো ।
আবার কিছু যায় যে ছিঁড়ে
হারায় তারা সুতোর ভীড়ে ।
বুনোট সুতোর নানা কাজে
জীবন সাজে নানান সাজে ।
সুতোর রঙে জীবন রাঙ্গে
রঙ উঠলে জীবন ভাঙ্গে ।
সুতোর বাঁধন সব যদি যায় রয়ে
নক্সীকাঁথা থাকে মনের মতো হয়ে ।।