আমি

এস পি

আমি কারুর না।
এমন কি নিজের ও না।
আমি শুধু একা।
আমি অনন্তের পথে একটি ক্ষণ।

তবে আমি হতে পারি
প্রেমিকের কান্না, প্রেমিকার হাসি।
আমি হতে পারি
জঠর যন্ত্রণা, মৃত্যুর শান্তি।
আমি উদীয়মানের আশা,
আমি পড়ন্তের হতাশা ।

আমি সাক্ষী –
চঞ্চল জৌবন হৃদয়ের,
আর স্পন্দনহীন দৃষ্টির ।
আমি যেমন নিশীথ রাতের বিভীষিকা,
তেমনই আমি নতুন দিনের দ্যুতি।

আমি নিঃসঙ্গ, সঙ্গীহীন,
একাকিত্যের আর শূন্যের মাঝে
ভেসে থাকা একটি মাত্র বিন্দু।

Edit Template